
আমার বাড়ী · amarbari.purnimabd.com
অ্যাপ ব্যবহার নির্দেশিকা
বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য ধাপে ধাপে সহজ বাংলা গাইড।
১অ্যাকাউন্ট খোলা ও লগ ইন
- হোমপেজের উপরে “শুরু করুন” বোতাম চাপুন।
- ব্যবসার নাম, আপনার নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
- পরে “লগ ইন” পাতায় “বাড়িওয়ালা” বেছে নিয়ে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকুন।
- ফোনে সহজে খুলতে “অ্যাপ ইনস্টল” চেপে অ্যাপ হিসেবে রেখে দিন।
২বাড়ী/ফ্ল্যাট যোগ করা
- মেনু থেকে “বাড়ী/ফ্ল্যাট” খুলুন।
- বাড়ির নাম ও ঠিকানা দিয়ে নতুন বাড়ি যোগ করুন।
- একাধিক বাড়ি, ফ্ল্যাট বা দোকান আলাদা আলাদা রাখা যায়; সব হিসাব একসঙ্গে দেখা যায়।
৩ভাড়াটিয়া যোগ করা
- “ভাড়াটিয়া ব্যবস্থাপনা” খুলে নতুন ভাড়াটিয়া যোগ করুন।
- নাম, মোবাইল নম্বর, বাড়ি, রুম, মাসিক ভাড়া ও ভাড়া দেওয়ার শেষ দিন লিখুন।
- প্রয়োজনে ব্লক, মিটার নম্বর, অ্যাডভান্স ও জন্মতারিখ দিন — জন্মতারিখ দিলে জন্মদিনের শুভেচ্ছা SMS পাঠানো যায়।
- সংরক্ষণ করলে ভাড়াটিয়ার তালিকা ও প্রোফাইলে সব তথ্য দেখা যাবে।
৪ভাড়া আদায়
- “অ্যাকাউন্ট” → “ভাড়া আদায়” খুলে মাস ও বছর বেছে নিন।
- লাল রঙের মাস মানে সেই মাসে কারও ভাড়া বকেয়া আছে।
- ভাড়াটিয়ার পাশে আদায় চেপে টাকার পরিমাণ লিখুন — আংশিক আদায়ও আলাদা করে লেখা থাকে।
- আদায়ের পর রশিদ ডাউনলোড বা প্রিন্ট করুন; পুরোনো রশিদ “রশিদ ইতিহাস”-এ পাবেন।
৫বিদ্যুৎ, পানি, গ্যাস ও ময়লার বিল
- “বিল ব্যবস্থাপনা” থেকে ভাড়াটিয়ার বিল তৈরি করুন।
- বিদ্যুৎ বিলের জন্য মিটারের আগের ও বর্তমান রিডিং দিন; মোট ইউনিট ও ভাড়াটিয়ার লোড অনুযায়ী বিল নিজেই হিসাব হয়।
- মিটার নম্বর না থাকলে নতুন বিদ্যুৎ বিল তৈরি হয় না — আগে ভাড়াটিয়ার তথ্যে মিটার নম্বর দিন।
- বিল আদায় হলে রশিদ পাওয়া যায়; বাকি থাকলে বকেয়া হিসেবে দেখায়।
৬বিকাশ/নগদে অনলাইন পেমেন্ট
- “পেমেন্ট পদ্ধতি”-তে আপনার বিকাশ বা নগদ নম্বর যোগ করে চালু করুন।
- ভাড়াটিয়া টাকা পাঠিয়ে প্রেরকের নম্বর ও ট্রানজ্যাকশন আইডি জমা দেন।
- “অনলাইন পেমেন্ট”-এ মিলিয়ে দেখে অনুমোদন দিলে তবেই তা আদায় হিসেবে যোগ হয়।
৭রিমাইন্ডার, SMS ও নোটিশ
- “মেসেজ ক্রেডিট ও প্যাকেজ” থেকে SMS প্যাকেজ কিনুন; ট্রানজ্যাকশন আইডি যাচাই হলে ক্রেডিট যোগ হয়।
- “রিমাইন্ডার মেসেজ”-এ বকেয়া ভাড়ার স্বয়ংক্রিয় SMS-এর দিন ও সময় ঠিক করুন।
- “বার্তা পাঠান (SMS)” থেকে এক বা একাধিক ভাড়াটিয়াকে বার্তা ও উৎসবের শুভেচ্ছা পাঠান।
- “নোটিশ”-এ লেখা নোটিশ ভাড়াটিয়ারা নিজেদের অ্যাপে দেখতে পান।
৮খরচ, রিপোর্ট ও A4 প্রিন্ট
- “খরচ”-এ বাড়ির মেরামত, বেতন ইত্যাদি খরচ লিখে রাখুন।
- “মাসিক আদায় রিপোর্ট” ও “রিপোর্ট”-এ মাসভিত্তিক আয়, বিল, খরচ ও লাভ দেখুন।
- পাতার উপরের “A4 প্রিন্ট” বোতাম চেপে A4 কাগজে প্রিন্ট করুন বা PDF হিসেবে রাখুন।
৯ব্যাকআপ ও নিরাপত্তা
- “ব্যাকআপ (Google Drive)” থেকে নিয়মিত তথ্যের ব্যাকআপ রাখুন।
- ভুল করে মুছে ফেলা বিল “বিল অডিট ও রিসাইকেল” থেকে ফিরিয়ে আনা যায়।
- পাসওয়ার্ড কাউকে বলবেন না; ভুলে গেলে লগ ইন পাতার “পাসওয়ার্ড ভুলে গেছেন” ব্যবহার করুন।
১০ভাড়াটিয়াদের জন্য
- লগ ইন পাতায় “ভাড়াটিয়া” বেছে নিয়ে নিজের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিন।
- হোমে ভাড়া ও বিলের বকেয়া, পরিশোধের ইতিহাস ও রশিদ দেখুন।
- বাড়িওয়ালার দেওয়া বিকাশ/নগদ নম্বরে টাকা পাঠিয়ে প্রেরকের নম্বর ও ট্রানজ্যাকশন আইডি জমা দিন; বাড়িওয়ালা অনুমোদন দিলে হিসাবে যোগ হবে।
- বাড়িওয়ালার নোটিশ ও ঘোষণা অ্যাপেই দেখুন।